সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?

জীবনযাপন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫

ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই সবার আগে খাদ্যতালিকা থেকে সাদা ভাত বাদ দেওয়ার কথা ভাবেন। কারণ সাদা ভাতকে উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু ওজন কমাতে ভাত পুরোপুরি বাদ দেওয়া কি সত্যিই জরুরি?

চিকিৎসকদের মতে, বিষয়টি এতটা সরল নয়। সাদা ভাত নিজে থেকেই ওজন বাড়িয়ে দেয় না। বরং আপনি কতটা ভাত খাচ্ছেন, দিনে মোট কত ক্যালোরি গ্রহণ করছেন, ভাতের সঙ্গে কী ধরনের খাবার থাকছে এবং আপনার সামগ্রিক খাদ্যাভ্যাস কেমন—এসব বিষয় ওজন কমানোর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শারদাকেয়ার-হেলথসিটির ইন্টারনাল মেডিসিন বিভাগের পরিচালক ডা. চিরাগ ট্যান্ডন বলেন, ভাত নিজে থেকেই ওজন বাড়ায় না। তাঁর মতে, খাবারের পরিমাণ, মোট ক্যালোরি গ্রহণ, ভাতের সঙ্গে খাওয়া অন্যান্য খাবার এবং সামগ্রিক খাদ্যাভ্যাস, পরিমিত পরিমাণে সাদা ভাত ওজন কমানোর খাদ্যতালিকার অংশ হতে পারে। ওজন কমানোর মূল শর্ত হলো দীর্ঘমেয়াদে শরীর যত ক্যালোরি খরচ করছে, তারই এখানে মূল বিষয়।

পরিমিত পরিমাণে সাদা ভাত ওজন কমানোর খাদ্যতালিকার অংশ হতে পারে। ওজন কমানোর মূল শর্ত হলো দীর্ঘমেয়াদে শরীর যত ক্যালোরি খরচ করছে, তার তুলনায় খাবার থেকে কিছুটা কম ক্যালোরি গ্রহণ করা।

তাই সাদা ভাত খেলেই ওজন কমানোর চেষ্টা ব্যর্থ হবে এমন ধারণা ঠিক নয়। সমস্যা তৈরি হতে পারে যখন নিয়মিত অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়া হয় এবং এর ফলে দিনের মোট ক্যালোরি গ্রহণ প্রয়োজনের তুলনায় বেড়ে যায়।

সাদা ভাত একটি পরিশোধিত শস্য। প্রক্রিয়াজাত করার সময় সম্পূর্ণ শস্যে থাকা কিছু আঁশ ও পুষ্টি উপাদান কমে যায়। ফলে তুলনামূলক কম আঁশ থাকায় সাদা ভাত শরীরে দ্রুত হজম হতে পারে এবং বেশি আঁশযুক্ত কার্বোহাইড্রেটের তুলনায় দীর্ঘসময় পেট ভরা রাখার ক্ষমতা কম হতে পারে।

এর ফলে কারও কারও ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা লাগতে পারে। তখন প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। তবে এর অর্থ এই নয় যে সাদা ভাত খেলেই ওজন বাড়বে বা ওজন কমানো অসম্ভব হয়ে যাবে।

মূল বিষয় হলো পরিমাণ নিয়ন্ত্রণ এবং পুরো দিনের খাদ্যাভ্যাস। সাদা ভাতের সঙ্গে পর্যাপ্ত সবজি, ডাল, মাছ, ডিম বা অন্য কোনো স্বাস্থ্যকর প্রোটিন রাখলে খাবারটি আরও ভারসাম্যপূর্ণ হতে পারে।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
পরোক্ষ ধূমপান থেকে নিজেকে কীভাবে বাঁচাবেন জানুন
সর্বশেষ খবর
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইউরোপ ভ্রমণে কোপেনহেগেন কেন রাখবেন তালিকায়?
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ